ডিব্ৰুগড়ে আদালত চত্বরে স্বামীর হাতে স্ত্ৰী খুন

ডিব্ৰুগড়ে আদালত চত্বরে স্বামীর হাতে স্ত্ৰী খুন
Published on: 

ডিব্ৰুগড়ে জেলা ও দায়রা আদালতে শুক্ৰবার সকালে এক ব্যক্তি তার স্ত্ৰীকে ধারালো অস্ত্ৰের আঘাতে হত্যা করে। পুলিশ জানায়,পূর্ণ নাহরডেকা নামের ব্যক্তিটি তার স্ত্ৰী রীতা নাহরডেকাকে আক্ৰমণ করে।স্বামী,স্ত্ৰী দুজনেই আদালতে গিয়েছিল তাদের কন্যার নিগ্ৰহ মামলা নিয়ে।‘স্ত্ৰী স্বামীর বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ এনে নমাস আগে একটি এফআইআর দাখিল করেছিলেন। ওই মামলার শুনানির জন্য দুজনে কোর্টে এসেছিলেন’।হঠাৎ ব্যক্তিটি অস্ত্ৰ দিয়ে স্ত্ৰীকে কোপাতে থাকে।হাসপাতালে মহিলাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ ডেকাকে গ্ৰেপ্তার করেছে।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com