ডুমডুমায় হাতি চোরা কারবারের অভিযোগে গ্ৰেপ্তার ১

ডুমডুমায় হাতি চোরা কারবারের অভিযোগে গ্ৰেপ্তার ১
Published on

ডিগবয়ঃ তিনসুকিয়া জেলার ডুমডুমার বরহাপজান থেকে পুলিশ হাতি চোরাচালানের দায়ে মহম্মদ মুমতাজ সিদ্দেক(৭০)নামের এক ব্যক্তিকে গ্ৰেপ্তার করেছে,জব্দ করা দুটি হাতি শাবকের অধিকার নিয়ে জাল তথ্য পেশ করার অভিযোগে। ডিগবয়ের চরাইপুঙে হাতি দুটি সম্পর্কে একটি মামলা(নং ০৩/২০১৬ তাং ২৮-৪-২০১৬)নথিভুক্ত করা হয়েছিল। সিদ্দেক হাতির অধিকার দাবি করে একটি জাল তথ্য পেশ করেছিলেন। ডিগবয়ের তদানীন্তন ডিএফও তথা বর্তমান রেঞ্জার রঞ্জন কুমার দাসের মতে চরাইপুং মামলার আগে বাজেয়াপ্ত করা হাতি দুটির জন্ম নিয়ে অভিযুক্ত ভুয়া তথ্য দিয়েছে।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com