ত্ৰিপুরায় পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনে যাচ্ছে আইপিএফটি

ত্ৰিপুরায় পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনে যাচ্ছে আইপিএফটি
Published on

আগরতলাঃ ত্ৰিপুরায় শাসক দল বিজেপির শরিক ইন্ডিজেনাস পিপলস ফ্ৰন্ট অফ ত্ৰিপুরা(আইপিএফটি)পৃথক রাজ্যের দাবিতে আগামি আগস্টে রাজ্যজুড়ে বিক্ষোভ প্ৰদর্শন করবে। বৃহস্পতিবার দলের এক নেতা একথা জানান। ‘পৃথক রাজ্য ও নাগরিকত্ব সংশোধনী বিল প্ৰত্যাহারের দাবিতে আমরা আগামি ২৩ আগস্ট রাজ্যজুড়ে অবস্থান ধর্মঘট পালন করবো। এই দুটো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমাদের আন্দোলন চলবে’-জানান আইপিএফটির উপ সভাপতি অনন্ত দেববর্মা।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com