দুর্বল শ্ৰেণির জন্য ‘রং হোমস’ আবাসিক এলাকার উদ্বোধন করলেন সোনোয়াল

দুর্বল শ্ৰেণির জন্য ‘রং হোমস’ আবাসিক এলাকার উদ্বোধন করলেন সোনোয়াল
Published on

গুয়াহাটিঃ প্ৰধানমন্ত্ৰী আবাস যোজনার(নগর)অধীনে সমাজের দুর্বল শ্ৰেণির জন্য রবিবার গুয়াহাটির গড়লে ‘রং হোমস’ আবাসিক এলাকার শিলান্যাস করলেন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল। ইন্দো গ্ৰুপ এই আবাসিক এলাকা গড়ে তুলবে। সমাজের দুর্বল শ্ৰেণিকে শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করে মুখ্যমন্ত্ৰী বলেন,দুর্বল মানুষরা শক্তিশালী হলেই দেশ মজবুত হবে। দুর্বল শ্ৰেণি বিশেষ ভাবে সক্ষম মহিলাদের এগিয়ে নিতে কাজ করছেন প্ৰধানমন্ত্ৰী। তাই ‘মোদিজির হাতে নেওয়া কর্মসূচি ও প্ৰকল্পগুলি রূপায়ণে রাজ্য সরকারকেও এগোতে হবে’।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com