ন্যায্য নথি থাকা ব্যক্তিকে ডিটেনশন ক্যাম্পে রাখার প্ৰতিবাদ চিরাঙে

ন্যায্য নথি থাকা ব্যক্তিকে ডিটেনশন ক্যাম্পে রাখার প্ৰতিবাদ চিরাঙে
Published on: 

এনআরসি-র চূড়ান্ত খসড়া প্ৰকাশের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে চিরাং জেলায় আনাবালা রাই নামে এক ব্যক্তিকে বৈধ নথিপত্ৰ থাকা সত্ত্বেও ডিটেনশন ক্যাম্পে আটকে রাখায় জেলায় প্ৰতিবাদের ঝড় ওঠে। অবৈধ অনুপ্ৰবেশকারী সন্দেহে আনাবালাকে জিজ্ঞাসাদের জন্য ২৩ জুন ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয় এবং তখন থেকে তিনি ওখানেই আছেন। আনাবালার সমর্থনে কোচ রাজবংশী সম্প্ৰদায়ের উত্তেজিত জনতা জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। আনাবালার হাতে বৈধ ভারতীয়র নথিপত্ৰ রয়েছে বলে তারা দাবি করেন।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com