মণিপুরে ভূস্খলনে ৯ জনের মৃত্যু,খোঁজ চলছে দুই নিখোঁজ শিশুর

মণিপুরে ভূস্খলনে ৯ জনের মৃত্যু,খোঁজ চলছে দুই নিখোঁজ শিশুর
Published on: 

ইম্ফলঃ মণিপুরের তামেংলং জেলায় বুধবার ভোরে ভয়ঙ্কর ভূমিস্খলনে ৫টি শিশু সহ কমপক্ষে ৯ জন প্ৰাণ হারান। মৃতদের মধ্যে ৩টি মেয়ে ও দুটি ছেলে রয়েছে। আরও দুটি শিশু নিখোঁজ। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান আদিম পানমি একথা জানান। পানমি এবং তাঁর দল পুলিশের সহযোগিতায় নিখোঁজ শিশুগুলির খোঁজে অভিযান চালাচ্ছেন। জেলা কালেক্টর রবীন্দ্ৰ সিং বলেন,শিশু দুটিকে জীবিত উদ্ধার করার আশা খুব কম। প্ৰচণ্ড বৃষ্টিতে ধস নামার ফলে নাগাল্যান্ড সীমান্ত লাগোয়া জাতীয় সড়কটিরও ব্যাপক ক্ষতি হয়।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com