যোরহাটে ব্যাংক গ্ৰাহকের কাছ থেকে ৬ লক্ষ টাকা লুট

যোরহাটে ব্যাংক গ্ৰাহকের কাছ থেকে ৬ লক্ষ টাকা লুট
Published on

যোরহাটঃ যোরহাটে ইউনাইটেড ব্যাংকের তরাজান শাখার গ্ৰাহকের কাছ থেকে বুধবার ৬ লক্ষ টাকা লুট করে নেয় দুর্বৃত্ত। ভীমকান্ত হাজরিকা ও তাঁর ছেলে যদুমণি হাজরিকা ইউবিআই থেকে ৬ লক্ষ টাকা তুলে তা এসবিআইয়ে জমা দেওয়ার কথা ছিল। টাকার প্যাকেট নিয়ে যদুমণি নিজেদের মারুতিতে উঠে প্যাকেট পাশে রেখে দেন। হঠাৎ যদুমণি দেখতে পান এক ব্যক্তি তার বাবার শরীরে আঠার মতো কিছু একটা ঢালছে। যদুমণি ছুটে যান। ফিরে এসে দেখেন টাকার প্যাকেট উধাও। ৫০০ টাকার দুটো বান্ডিল গাড়ির নিচ থেকে পাওয়া গেছে।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com