রাজ্যপালের শাসন জঙ্গি বিরোধী অভিযানে প্ৰভাব ফেলবে নাঃ রাওয়াত

রাজ্যপালের শাসন জঙ্গি বিরোধী অভিযানে প্ৰভাব ফেলবে নাঃ রাওয়াত
Published on

নয়াদিল্লিঃ জম্মু ও কাশ্মীরে রাজ্যপালের শাসন লাগু হওয়ায় তা সন্ত্ৰাস বিরোধী অভিযানে কোনও প্ৰভাব ফেলবে না। সেনাপ্ৰধান বিপিন রাওয়াত বুধবার একথা জানিয়ে বলেন,এক্ষেত্ৰে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ যেন না হয়। ‘আমরা শুধু রমজানের সময় অভিযান বন্ধ রেখেছিলাম। কিন্তু কি ঘটেছে আমরা তা দেখেছি। জঙ্গিরা তাদের কার্যকলাপ চালিয়ে গেছে। আমাদের অভিযান চলবে। আমরা কোনও রাজনৈতিক হস্তক্ষেপের মুখে পড়তে চাই না’-বলেন রাওয়াত।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com