সন্দেহজনক ব্ৰাউন সুগার সহ গ্ৰেপ্তার ৪ যুবক

সন্দেহজনক ব্ৰাউন সুগার সহ গ্ৰেপ্তার ৪ যুবক
Published on

গুয়াহাটিঃ ভরলুমুখ পুলিশ সোমবার এটি রোডের ৬ নং রেলগেটের কাছ থেকে চার মাদক পাচারকারীকে গ্ৰেপ্তার করেছে। পুলিশ সূত্ৰের মতে,ধৃতরা প্লাস্টিকের পাত্ৰে সন্দেহজনক ব্ৰাউনসুগার ভরানোর সময় ধরা পড়ে। এদের বয়স ২০ থেকে ২৫ এর মধ্যে এবং এরা গোয়ালপাড়ার জলেশ্বরের বাসিন্দা। ধৃতদের নাম আইনুল হক,মুস্তাক ফিজুর,আইজুল মাইয়ফ এবং রফিজ আলি। পুলিশ এদের হেফাজত থেকে প্যান কার্ড,ভোটার আইডি,সন্দেহজনক ব্ৰাউনসুগার ভরা প্লাস্টিকের কৌটো,৬টি মোবাইল ও নগদ ৯২৬০ টাকা উদ্ধার করেছে।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com