সীমান্তের কাজ দেখাশোনায় দিশপুরে নিয়ন্ত্ৰণ কক্ষ স্থাপন করতে বিএসএফকে নির্দেশ মুখ্যমন্ত্ৰী সোনোয়ালের

সীমান্তের কাজ দেখাশোনায় দিশপুরে নিয়ন্ত্ৰণ কক্ষ স্থাপন করতে বিএসএফকে নির্দেশ মুখ্যমন্ত্ৰী সোনোয়ালের
Published on: 

মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল রাজধানী শহর থেকে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার কার্যকলাপ তদারকির জন্য সীমান্ত সুরক্ষা বাহিনীকে(বিএসএফ)দিশপুরে একটা নিয়ন্ত্ৰণ কক্ষ স্থাপন করার নির্দেশ দিয়েছেন। সীমান্তে বেড়া বসানোর কাজের অগ্ৰগতি,অনুপ্ৰবেশ ও অন্যান্য সীমান্ত সম্পর্কিত ইস্যু নিয়ে রবিবার ব্ৰহ্মপুত্ৰ রাজ্য অতিথিশালায় এক উচ্চপর্যায়ের বৈঠকে পর্যালোচনার পর ওই নির্দেশ দেন সোনোয়াল। অত্যাধুনিক প্ৰযুক্তির নিয়ন্ত্ৰণ কক্ষ স্থাপিত হলে গুয়াহাটি থেকে সীমান্তের কাজ দেখভাল করার ক্ষেত্ৰে সহায়ক হবে বলে তিনি মনে করেন।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com