হিমার অভিভাবককে সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্ৰী

Published on

নগাঁওঃ ফিনল্যান্ডের টেম্পারেতে আইএএএফ ২০ অনূর্ধ্ব বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার দৌড়ে সোনা জিতে অসমকে বিশ্বের সামনে তুলে ধরেছেন নগাঁও জেলার ধিঙের সোনার মেয়ে হিমা দাস। তাঁর এই অসামান্য সাফল্যে গৌরবান্বিত সারা দেশ। মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল মঙ্গলবার ধিঙের কান্দুলিমারি গ্ৰামে হিমার বাড়িতে গিয়ে তাঁর বাবা রঞ্জিত দাস ও মা জুনালি দাসকে অভিনন্দন জানান,বিশ্বের ক্ৰীড়াঙ্গনে হিমার অসামান্য সাফল্যের জন্য। গামোছা,সরাই ও একটি মানপত্ৰ মুখ্যমন্ত্ৰী হিমার অভিভাবকের হাতে তুলে দেন।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com