ওএনজিসি-র অশোধিত তেল চোরাচালান,গ্ৰেপ্তার ডিজিএম

ওএনজিসি-র অশোধিত তেল চোরাচালান,গ্ৰেপ্তার ডিজিএম
Published on

জয়সাগরঃ অশোধিত তেল চোরা পাচারে জড়িত অভিযোগে শিবসাগর পুলিশ শুক্ৰবার ওএনজিসির একজন ডিজিএমকে(মেকানিক্যাল সেল)গ্ৰেপ্তার করেছে। এসিজেএম কোর্ট রবিবার তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়। অভিযুক্ত ডিজিএমকে(এম)রুদ্ৰসাগরের নিত্যানন্দ দাস বলে শনাক্ত করা হয়েছে। অভিযোগ অনুযায়ী,অভিযুক্ত ডিজিএম(এম)অশোধিত তেল পাচারে চোরাকারবারীদের সাহায্য করেছেন। অন্য একজন অভিযুক্ত তদন্তকারী অফিসারের কাছে দেওয়া স্বীকারোক্তির পরই শিবসাগর পুলিশ দাসকে গ্ৰেপ্তার করে।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com