ক্ৰোয়েশিয়া টাইব্ৰেকে ৩-২ ডেনমার্ককে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে

ক্ৰোয়েশিয়া টাইব্ৰেকে ৩-২ ডেনমার্ককে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে
Published on

নিজনিনবগোরড স্টেডিয়ামে রবিবার ষোল রাউন্ডের অন্য ম্যাচে ক্ৰোয়েশিয়া টাইব্ৰেকে ৩-২ গোলে ডেনমার্ককে হারিয়ে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্ৰ আদায় করে নেয়। ম্যাচ শুরুর ১ মিনিটের মাথায় ডেনমার্কের হয়ে প্ৰথম গোল করে দলকে এগিয়ে নেন ম্যাথিয়ান জর্জেনসেন। ড্যানিশরা অগ্ৰগতি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ম্যাচের ৪ মিনিটে ক্ৰোয়েশিয়ার মারিও ম্যান্ডজুকিক দর্শনীয় গোল করে সমতা ফেরান। ১-১ গোলে ম্যাচ ড্ৰ হয়ে যায়। রেগুলেশন টাইমে কোনও পক্ষই গোল করতে না পারায় ম্যাচ অতিরিক্ত সময় পর্যন্ত পড়ায়। কিন্তু তাতেও সমাধান না আসায় পেনাল্টি শুট আউটের সিদ্ধান্ত নেন রেফারি। পেনাল্টি শুট আউটে ক্ৰোয়েশিয়া ৩-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com