গণপিটুনি ঠেকাতে সোশ্যাল মিডিয়ায় লাগাম পরাতে বললেন রাজনাথ

গণপিটুনি ঠেকাতে সোশ্যাল মিডিয়ায় লাগাম পরাতে বললেন রাজনাথ
Published on

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর প্ৰচারের পরিণতিতে দেশের বিভিন্ন স্থানে গণপিটুনির একাধিক ঘটনার কথা বৃহস্পতিবার লোকসভায় স্বীকার করলেন স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং।তিনি বলেন,সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো ঠেকাতে সরকার সংশ্লিষ্ট বিভাগের কর্তাদের ব্যবস্থা নিতে বলেছে।রাজনাথের একথায় সন্তুষ্টু হতে না পেরে বিরোধীরা সদনে ওয়াকআউট করেন।এরআগে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী এজাতীয় ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে রাজ্য সরকারগুলিকে ’উপযুক্ত ব্যবস্থা’ গ্ৰহণের নির্দেশ দিয়েছিলেন।কংগ্ৰেসের কেসি ভেনুগোপালের প্ৰশ্নের জবাব দিচ্ছিলেন তিনি।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com