ত্ৰিপুরা থেকে ব্ৰু শরণার্থীরা মিজোরামে ফিরছেন ৩০ সেপ্টেম্বরের মধ্যে

ত্ৰিপুরা থেকে ব্ৰু শরণার্থীরা মিজোরামে ফিরছেন ৩০ সেপ্টেম্বরের মধ্যে
Published on: 

ত্ৰিপুরায় আশ্ৰিত মিজোরামে ৩২,৮৫০ জনের বেশি উপজাতি ব্ৰু শরণার্থী সেপ্টেম্বরের মধ্যে নিজের রাজ্য মিজোরামে ফিরবেন। মঙ্গলবার এক সরকারি বিবৃতিতে একথা জানানো হয়। মিজোরামে হিংসার জন্য প্ৰাণের ভয়ে এই সব উপজাতিরা সীমান্ত টপকে ত্ৰিপুরায় আশ্ৰয় নিয়েছিল। ২২ বছর ত্ৰিপুরার শিবিরে ছিল তারা। দিল্লিতে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং,ত্ৰিপুরা ও মিজোরামের মুখ্যমন্ত্ৰী ক্ৰমে বিপ্লব দেব ও লালথানহাওলার মধ্যে শরণার্থীদের ফেরা নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। শরণার্থীরা ফিরলে অক্টোবরে ত্ৰিপুরায় শিবিরগুলি বন্ধ করে দেওয়া হবে।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com