পিছিয়ে থেকে লড়াইয়ে ফিরে সুইজারল্যান্ড ২-১ হারাল সার্বিয়াকে

পিছিয়ে থেকে লড়াইয়ে ফিরে সুইজারল্যান্ড ২-১ হারাল সার্বিয়াকে
Published on

বিশ্বকাপের গ্ৰুপ-ই-র ম্যাচে শুক্ৰবার সুইজারল্যান্ড ২-১ গোলে সার্বিয়াকে পরাস্ত করে। খেলার প্ৰথমার্ধে সুইজারল্যান্ড ০-১ গোলে পিছিয়ে পড়ে। সেখান লড়াইয়ে ফিরে সুইস খেলোয়াড়রা দলকে জয়ের পথে নিয়ে যান। ৯০ মিনিটে জারদান সাকিরি সুইজারল্যান্ডের হয়ে জয়সূচক গোলটি করেন। কালিনিনগ্ৰোডে দর্শক ঠাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের প্ৰথমার্ধের ৫ মিনিটে সার্বিয়ার পক্ষে আলেকজান্ডার মিট্ৰোভিক প্ৰথম গোল করে দলকে লিডিং পজিশনে নিয়ে যান। সার্বিয়ানরা প্ৰথমার্ধে প্ৰতিপক্ষের পাল্টা আক্ৰমণ প্ৰতিঽত করতে সক্ষম হলেও বেশিক্ষণ সেই ছন্দ ধরে রাখতে পারেনি। ম্যাচের ৫২ মিনিটে গ্ৰানিট জাখা গোল করে সুইজারল্যান্ডকে সমতায় ফেরান। ৯০ মিনিটে সাকিরির গোলই সুইজারল্যান্ডকে জয় এনে দেয়। এদিন ম্যাচের প্ৰথমভাগে সার্বিয়ানরা যথেষ্ট আক্ৰমণাত্মক ছিল।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com