ফ্ৰিতে আর্জেন্টিনার কোচের দায়িত্ব নিতে আগ্ৰহী মারাডোনা

ফ্ৰিতে আর্জেন্টিনার কোচের দায়িত্ব নিতে আগ্ৰহী মারাডোনা
Published on

প্ৰাক্তন কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাডোনা বিনামূল্যে আর্জেন্টিনার জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে আগ্ৰহী। ২০১০-এর বিশ্বকাপে তাঁর শেষ চেষ্টা ব্যর্থ হওয়ার আট বছর পর এই আগ্ৰহ দেখালেন তিনি। কাজানে গত সপ্তাহে ফ্ৰান্সের কাছে নিজের দলকে ৪-৩গোলে হেরে যেতে দেখছেন তিনি। যদিও বর্তমান কোচ জর্জ সাম্পাওলি ২০২২ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছেন। তা সত্ত্বেও কোচের দায়িত্ব তিনি নেবেন কি জানতে চাওয়া হলে মারাডোনা বলেন,হ্যাঁ আমি একাজ বিনামূল্যে করব। ভেনিজুয়েলান টিভি শোতে তিনি বলেন,‘এ কাজের জন্য বিনিময়ে আমি কিছু চাই না’।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com