বাকসার গ্ৰাম থেকে মৃত হাতি উদ্ধার

বাকসার গ্ৰাম থেকে মৃত হাতি উদ্ধার
Published on: 

তামুলপুরঃ তামুলপুর ফরেস্ট রেঞ্জের অধীন ভুটান সীমান্তের ৩ নং পুব গুয়াবাড়ি এলাকায় একটি বুনো হাতিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। একপাল বুনো হাতি খাদ্যের খোঁজে গ্ৰামে দুসপ্তাহ ধরে ভুটান সীমান্তের নাগ্ৰিজুলি এলাকায় বিভিন্ন গ্ৰামে ত্ৰাস সৃষ্টি করেছিল। হাতিরা ওই এলাকায় অনেক ঘর ভেঙে ফেলে। গত ৮ জুলাই পুব গুয়াবাড়ি গ্ৰামে একটি বুনো হাতিকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাতিটির মৃত্যুর কারণ জানা যায়নি।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com