মরক্কোর সঙ্গে ২-২ গোলে ম্যাচ ড্ৰ,গ্ৰুপ শীর্ষে স্পেন

মরক্কোর সঙ্গে ২-২ গোলে ম্যাচ ড্ৰ,গ্ৰুপ শীর্ষে স্পেন
Published on

বিশ্বকাপে গ্ৰুপ-বি-র স্পেন বনাম মরক্কোর আরও একটি ম্যাচ সোমবার ভারতীয় সময় রাত ১১-৩০ টায় অনুষ্ঠিত হয় রাশিয়ার কালিনিনগ্ৰেড স্টেডিয়ামে। ২০১০ সালের বিশ্বকাপ বিজয়ী দল স্পেন এই ম্যাচে ২-২ গোলে ড্ৰ করতে বাধ্য হয়। ম্যাচের ১৪ মিনিটে মরক্কোর কে বোতায়েব প্ৰথম গোল করে মরক্কোকে লিড এনে দেন। এর কিছুক্ষণ পরই দুর্দান্ত ফর্মে থাকা স্পেনের স্ট্ৰাইকার ইসকো ১৯ মিনিটে দর্শনীয় গোল করে সমতা ফেরান। স্পেন শিবির উল্লাস ফেটে পড়ে। দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটে মরক্কোর ওয়াই এন নেসিরি ফের গোল করে মরক্কোকে ২-১ এগিয়ে নেন। কিন্তু শেষ পর্যন্ত লড়াই চালিয়েও জয় ধরে রাখতে পারেনি মরক্কো। খেলার ৯১ মিনিটে অর্থাৎ ইনজুরি টাইমে স্পেনের আই এশপাস প্ৰতিপক্ষের জালে শেষ গোল ঠুকে দলকে পরাজয়ের মুখ থেকে বাঁচান। এর সুবাদে স্পেন এই গ্ৰুপে শীর্ষ স্থান ধরে রাখতে সফল হয়।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com