সবুজ পতাকা নিষিদ্ধ করতে রিজভির আবেদনের প্ৰেক্ষিতে কেন্দ্ৰের কাছে জবাব চাইল সুপ্ৰিমকোর্ট

সবুজ পতাকা নিষিদ্ধ করতে রিজভির আবেদনের প্ৰেক্ষিতে কেন্দ্ৰের কাছে জবাব চাইল সুপ্ৰিমকোর্ট
Published on: 

নয়াদিল্লিঃ চাঁদ ও তারা থাকা সবুজ পতাকা নিষিদ্ধ করতে শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সৈয়দ ওয়াসিম রিজভির এক আবেদনের প্ৰেক্ষিতে সুপ্ৰিমকোর্ট কেন্দ্ৰীয় সরকারের কাছে জবাব চাইল। রিজভি বলেন এই পতাকা ‘ইসলাম বিরোধী’,পাকিস্তানের একটি রাজনৈতিক দলের পতাকার সঙ্গে এর মিল রয়েছে।পতাকাটি নিষিদ্ধ করার আবেদন করেছেন রিজভি।বিচারপতি একে সিকরি ও অশোক ভূষণের একটি বেঞ্চ সোমবার এ মর্মে কেন্দ্ৰের কাছে জবাব চেয়েছে।কেন্দ্ৰের পক্ষে জবাব দেওয়ার জন্য সলিসিটর জেনারল তুষার মেহতাকে আবেদনের কপি দিতে রিজভির আইনজীবীকে বলেছে বেঞ্চ।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com