স্পেন ১-০ গোলে হারাল ইরানকে

স্পেন ১-০ গোলে হারাল ইরানকে
Published on: 

ফিফা বিশ্বকাপে গ্ৰুপ-বি-র অন্য মাচে শক্তিশালী স্পেন ১-০ গোলে ইরানকে পরাস্ত করে। বুধবার ভারতীয় সময় রাত ১২ টায় শুরু হয় এই ম্যাচ। এই ম্যাচই স্পেনকে এবার বিশ্বকাপে প্ৰথম জয়ের স্বাদ দিল। খেলার প্ৰথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে স্পেনের পক্ষে গোল করে দিয়েগো কোস্টা দলকে এগিয়ে নেন। ম্যাচে ইরান আগাগোড়া হাড্ডাহাড্ডি লড়াই করেছে স্পেনের বিরুদ্ধে। উল্লেখ্য,গ্ৰুপ-বি-র প্ৰথম ম্যাচে স্পেন ৩-৩ গোলে পর্তুগালের সঙ্গে ড্ৰ করেছিল। ম্যাচে সমতা ফেরাতে ইরান শেষের দিকে মরিয়া চেষ্টা চালায়। কিন্তু লক্ষ্যভ্ৰষ্ট শট দলের সমতা ফেরানোর পথ রুদ্ধ করে দেয়। বর্তমানে স্পেন ও পর্তুগালের ভাগে মিলেছে ৪ পয়েণ্ট করে।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com