৩৭নং জাতীয় সড়ক পরিদর্শন মুখ্যমন্ত্ৰীর,৩০ ঘণ্টার মধ্যে মেরামতের নির্দেশ

৩৭নং জাতীয় সড়ক পরিদর্শন মুখ্যমন্ত্ৰীর,৩০ ঘণ্টার মধ্যে মেরামতের নির্দেশ
Published on

ডিব্ৰুগড়ঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল বুধবার ঝটিকা সফরে গিয়ে চাউলখোয়া এবং নেলিয়াপুলের মধ্যে থাকা ৩৭নং জাতীয় সড়কটি পরিদর্শন করেন। পথটির বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে ব্যাপক অসুবিধার সৃষ্টি হচ্ছে। মুখ্যমন্ত্ৰী পথের ওই অংশ ৩০ ঘণ্টার মধ্যে মেরামত করতে এনএইচআইডিসিএল-কে নির্দেশ দেন। একইসঙ্গে সোনোয়াল ডিব্ৰুগড়ের জেলাশাসক লয়া মাদুরিকে পথের কাজ দেখাশোনা করে এর দ্ৰুত নিষ্পত্তি সুনিশ্চিত করতে বলেন। মুখ্যমন্ত্ৰীর সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক ঋতুপর্ণ বরুয়া।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com